নতুন উপজেলা গঠনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তিনটি ইউনিয়ন ও বিজয়নগর উপজেলার একটি ইউনিয়ন নিয়ে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ করেছেন চার ইউনিয়নের বাসিন্দারা। এ সময় জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও ও চট্টগ্রাম-সিলেট মহাসড়কের কাউতলী এলাকায় অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন তারা।
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ৬:১০